Psalms 122
122:1 আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল, “চল, আমরা মাবুদের ঘরে যাই।”
122:2 হে জেরুজালেম, আমরা তোমার দরজার ভিতরে গিয়ে দাঁড়ালাম।
122:3 সেই জেরুজালেমকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা হয়েছে, যার মধ্যে কোন ধ্বংসস্থান নেই।
122:4 সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী, মাবুদের বান্দাদের সমস্ত গোষ্ঠী; ইসরাইলকে দেওয়া হুকুম অনুসারে তারা উঠে যায় মাবুদকে শুকরিয়া জানাবার জন্য।
122:5 সেখানেই আছে বিচারের সব সিংহাসন, দাউদের বংশের লোকদের বিচারের সিংহাসন।
122:6 তোমরা জেরুজালেমের শান্তির জন্য এই মুনাজাত কর, “যারা জেরুজালেমকে ভালবাসে তাদের উন্নতি হোক।
122:7 তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক, আর তার রাজবাড়ীর দালান্তকোঠার মধ্যে থাকুক নিরাপত্তা।”
122:8 আমার ভাই-বন্ধুদের ভালোর জন্যই আমি বলব, “জেরুজালেমের মধ্যে শান্তি থাকুক।”
122:9 আমাদের মাবুদ আল্লাহ্র ঘর সেখানে আছে বলে আমি জেরুজালেমের উন্নতি চেষ্টা করব।