Library · bn

Psalms 123

123:1 তুমি বেহেশতের সিংহাসনে আছ; আমি তোমার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি। 123:2 মালিকের হাতের দিকে যেমন গোলামদের চোখ থাকে আর বাঁদীদের চোখ থাকে বেগম সাহেবার হাতের দিকে, তেমনি আমাদের চোখ থাকবে আমাদের মাবুদ আল্লাহ্‌র দিকে, যতদিন না তিনি আমাদের দয়া করেন। 123:3 আমাদের উপর দয়া কর, হে মাবুদ, আমাদের উপর দয়া কর, কারণ লোকদের ঘৃণা আমাদের মাথার তালু পর্যন্ত গিয়ে উঠেছে। 123:4 আরামে থাকা লোকদের বিদ্রূপ আর অহংকারীদের ঘৃণা আমাদের তালু পর্যন্ত গিয়ে উঠেছে।