Psalms 146
146:1 আলহামদুলিল্লাহ্! হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর।
146:2 আমি সারা জীবন মাবুদের প্রশংসা করব; যতদিন আমি বেঁচে থাকব আমার আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাইব।
146:3 কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপর তোমরা ভরসা কোরো না; তারা উদ্ধার করতে পারে না।
146:4 তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়, আর সেদিনই তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।
146:5 ধন্য সেই লোক, ইয়াকুবের আল্লাহ্ যার সাহায্যকারী, যার আশা তার মাবুদ আল্লাহ্র উপর।
146:6 মাবুদ আসমান ও জমীন, সাগর ও তার মধ্যেকার সব কিছু তৈরী করেছেন; তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
146:7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন আর যাদের খিদে আছে তাদের খাবার দেন; মাবুদই বন্দীদের মুক্ত করেন।
146:8 মাবুদ অন্ধদের দেখবার শক্তি দেন; যারা নুয়ে পড়েছে মাবুদ তাদের তুলে ধরেন; মাবুদ সৎ লোকদের মহব্বত করেন।
146:9 মাবুদ বিদেশীদের উপর চোখ রাখেন আর এতিম ও বিধবাদের দেখাশোনা করেন, কিন্তু দুষ্টদের পথ তিনি বাঁকা করেন।
146:10 মাবুদ চিরকাল রাজত্ব করবেন; হে সিয়োন, বংশের পর বংশ ধরে তোমার আল্লাহ্ রাজত্ব করবেন। আলহামদুলিল্লাহ্!