Psalms 15
15:1 হে মাবুদ, তোমার আবাস-তাম্বুতে কে দাঁড়াবার যোগ্য? তোমার পবিত্র পাহাড়ে কে বাস করার যোগ্য?
15:2 সে-ই যোগ্য, যে নিখুঁত জীবন কাটায়, ন্যায় কাজ করে, সত্যে ভরা অন্তর থেকে কথা বলে,
15:3 পরের নিন্দা করে না, সংগীর ক্ষতি করে না, প্রতিবেশীর সম্মান নষ্ট করে না,
15:4 ঘৃণার যোগ্য লোককে ত্যাগ করে চলে আর মাবুদের ভক্তদের সম্মান করে, ক্ষতি হলেও ওয়াদা রক্ষা করে,
15:5 সুদ ছাড়াই টাকা ধার দেয়, আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না। যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে।