Library · bn

Psalms 16

16:1 হে আল্লাহ্‌, তুমি আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। 16:2 আমি মাবুদকে বলেছি, “তুমিই আমার মালিক; তুমি ছাড়া আর কিছুতে আমার ভাল নেই।” 16:3 দুনিয়ার যে সব লোক আল্লাহ্‌র, তাঁরা মহান; তাঁদের নিয়েই আমার সব আনন্দ। 16:4 যারা দেব-দেবীকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন-কোরবানী করে আমি তা করব না; দেব-দেবীর নামও আমি মুখে আনব না। 16:5 মাবুদ, তুমিই আমার সম্পত্তি; তুমিই আমার পিপাসার পানি। আমার ভাগ্য তোমার হাতেই আছে। 16:6 আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার; আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। 16:7 আমি মাবুদের শুকরিয়া আদায় করব যিনি আমাকে সুবুদ্ধি দেন; রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়। 16:8 আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব। 16:9 এইজন্য আমার মন খুশীতে ভরা, আমার অন্তর আনন্দ করছে আর আমার শরীর নিরাপদে থাকবে; 16:10 কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না, তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না। 16:11 জীবনের পথ তুমি আমাকে শিখিয়েছ; তোমার দরবারে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ।