Psalms 43
43:1 হে আল্লাহ্, তুমি উচিত বিচার কর, আর এই ভয়হীন জাতির বিরুদ্ধে আমার পক্ষ হয়ে কথা বল; ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
43:2 তুমিই আমার আশ্রয়-কেল্লা আল্লাহ্; কেন তুমি আমাকে ত্যাগ করেছ? কেন আমাকে শত্রুর জুলুমে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
43:3 তোমার নূর ও তোমার সত্য আমাকে দাও; তারাই আমাকে পথ দেখাক। তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে যেখানে তুমি বাস কর,
43:4 যেন আমি আল্লাহ্র কোরবানগাহের কাছে যেতে পারি। তিনিই আমার সুখ ও আনন্দ। হে আল্লাহ্, আমার আল্লাহ্, আমি বীণা বাজিয়ে তোমার প্রশংসা করব।
43:5 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? আল্লাহ্র উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব; তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার আল্লাহ্।