Psalms 46
46:1 আল্লাহ্ আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন।
46:2 যদিও বা দুনিয়া কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার পানি গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা]
46:4 একটা নদী আছে যার নানা স্রোতের ধারা আল্লাহ্র শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে আল্লাহ্তা’লা থাকেন।
46:5 আল্লাহ্ সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে; দিনের শুরুতেই আল্লাহ্ তাকে সাহায্য করবেন।
46:6 জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে; তিনি গর্জন করে ওঠেন, দুনিয়া গলে যায়।
46:7 আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন; ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা]
46:8 এস, মাবুদের বিভিন্ন কাজ দেখ- তিনি দুনিয়াতে ধ্বংস এনেছেন,
46:9 তিনি দুনিয়ার সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাংগেন, তিনি বর্শা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান।
46:10 মাবুদ বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই আল্লাহ্; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে দুনিয়া।”
46:11 আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন; ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা]