Library · bn

Psalms 6

6:1 হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না; ক্রোধে আমাকে শাসন কোরো না। 6:2 হে মাবুদ, তুমি আমার প্রতি রহমত কর, কারণ আমি দুর্বল। হে মাবুদ, আমাকে সুস্থ কর, কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে, 6:3 আর প্রাণেও লেগেছে ভীষণ ভয়। হে মাবুদ, আর কতকাল তা চলবে? 6:4 হে মাবুদ, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার কর; তোমার অটল মহব্বতের দোহাই, আমাকে রক্ষা কর। 6:5 মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না; কবরে কে তোমার প্রশংসা করবে? 6:6 আমি কোঁকাতে কোঁকাতে ক্লান্ত হয়ে পড়েছি; সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই, চোখের পানিতে আমার খাট ভাসাই। 6:7 দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে; শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে। 6:8 হে খারাপ কাজ করে বেড়ানো লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও, কারণ মাবুদ আমার কান্না শুনেছেন। 6:9 আমার দয়া-ভিক্ষায় মাবুদ সাড়া দিয়েছেন, আমার মুনাজাত তিনি কবুল করেছেন। 6:10 আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে; তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জায় পড়বে।