Psalms 61
61:1 হে আল্লাহ্, আমার ফরিয়াদ শোন; আমার মুনাজাতে কান দাও।
61:2 আমি যখনই হতাশায় ভেংগে পড়ব তখন দুনিয়ার শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকব। আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ যা আমার নাগালের বাইরে।
61:3 তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ; শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী কেল্লা।
61:4 তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি; তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
61:5 হে আল্লাহ্, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ; তোমাকে যারা ভয় করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ।
61:6 তুমি বাদশাহ্র আয়ু বাড়িয়ে দেবে; তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
61:7 তিনি চিরকাল আল্লাহ্র সামনে বাস করবেন; তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাকে তুমি কাজে লাগাও।
61:8 আমি চিরকাল তোমার প্রশংসা-কাওয়ালী গাইব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।