Library · bn

Psalms 62

62:1 আমার অন্তর নীরবে কেবল আল্লাহ্‌র অপেক্ষা করছে, কারণ তিনিই আমার উদ্ধারকর্তা। 62:2 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার কেল্লা, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না। 62:3 আর কতদিন একজন মানুষের উপর তোমাদের এই সব হামলা চলবে, যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করে তোমরা সবাই তাকে শেষ করে দিতে পার? 62:4 তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই তাদের একমাত্র মতলব; মিথ্যা কথাতেই তাদের আনন্দ। মুখেই তারা দোয়া করে কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা] 62:5 হে আমার অন্তর, তুমি নীরবে কেবল আল্লাহ্‌র অপেক্ষা কর, কারণ তিনিই তোমাকে আশা দান করেন। 62:6 কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার কেল্লা, আমি স্থির থাকব। 62:7 আমার উদ্ধার ও মান-সম্মান আল্লাহ্‌র উপরেই ভরসা করছে; আল্লাহ্‌ আমার শক্তি, আমার উঁচু পাহাড়, তিনিই আমার আশ্রয়স্থান। 62:8 হে আমার লোকেরা, আল্লাহ্‌ আমাদের আশ্রয়; তোমরা সব সময় তাঁর উপরে ভরসা কর, তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা] b 62:9 সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র, আর উপরের লোকেরা অসার; দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা। 62:10 তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর ভরসা কোরো না; জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না; বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না। 62:11 সব শক্তি আল্লাহ্‌রই হাতে- এ কথা তিনি অনেকবার বলেছেন, আর আমিও তা অনেকবার শুনেছি। 62:12 হে মালিক, তোমারই মধ্যে অটল মহব্বত রয়েছে; তুমিই প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাক।