Library · bn

Psalms 67

67:1 হে আল্লাহ্‌, তুমি আমাদের রহমত দান কর ও দোয়া কর; তোমার রহমত আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা] 67:2 যেন দুনিয়ার সবাই তোমার পথ জানতে পারে এবং সমস্ত জাতি তোমার দেওয়া নাজাত পেয়ে তা কাজে লাগাতে পারে। 67:3 হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক; সমস্ত জাতিই তা করুক। 67:4 জাতিরা খুশী হোক ও আনন্দ-কাওয়ালী করুক, কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে আর এই দুনিয়াতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা] 67:5 হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক; সমস্ত জাতিই তা করুক। 67:6 জমি তার ফসল দিয়েছে; আল্লাহ্‌, আমাদের আল্লাহ্‌, আমাদের দোয়া করেছেন। 67:7 আল্লাহ্‌ আমাদের দোয়া করেছেন; তা দেখে দুনিয়ার সবচেয়ে দূরের দেশের লোকেরাও তাঁর ভক্ত হবে।