Psalms 76
76:1 এহুদা-রাজ্যে সকলেই আল্লাহ্র কথা জানে; ইসরাইল-রাজ্যে তাঁর নাম মহান।
76:2 জেরুজালেমে তাঁর আবাস-তাম্বু আর সিয়োনে তাঁর বাসস্থান আছে।
76:3 তিনি সেখানে সব জ্বলন্ত তীর ভেংগে ফেলেছেন, ভেংগে ফেলেছেন ঢাল, তলোয়ার আর যুদ্ধের অস্ত্রশস্ত্র। [সেলা]
76:4 তুমি নূরে কেমন নূরানী! শিকারে ভরা পাহাড় থেকে তোমার ফিরে আসা কেমন মহিমাপূর্ণ!
76:5 সাহসী যোদ্ধাদের লুটপাট করা হয়েছে, তারা শেষ ঘুমে ঢলে পড়েছে; কোন যোদ্ধার হাতে আর শক্তি ছিল না।
76:6 হে ইয়াকুবের আল্লাহ্, ঘোড়া আর রথচালকেরা তোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে।
76:7 তুমি, তুমিই খুব ভয়ানক; তোমার রাগ জেগে উঠলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?
76:8 বেহেশত থেকে তুমি তোমার বিচারের রায় শোনালে; হে আল্লাহ্, তুমি উঠলে বিচার করার জন্য এবং দুনিয়ার অত্যাচারিত লোকদের রক্ষা করার জন্য; তাতে দুনিয়া ভয়ে নীরব হল। [সেলা]
76:10 অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়; সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও।
76:11 তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে মানত কর আর তা পূরণ কর। যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকে লোকে উপহার আনুক।
76:12 শাসনকর্তাদের সাহস তিনিই দমিয়ে দেন; দুনিয়ার বাদশাহ্রা তাঁকে ভয় করে।