Library · bn

Psalms 87

87:1 মাবুদ পবিত্র পাহাড়শ্রেণীর উপরে তাঁর শহর স্থাপন করেছেন। 87:2 ইয়াকুব-বংশের অন্য সব বাসস্থানের চেয়ে তিনি সিয়োনের দরজাগুলো ভালবাসেন। 87:3 হে আল্লাহ্‌র শহর, তোমার সম্বন্ধে অনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা] 87:4 মাবুদ বলছেন, “যারা আমাকে সত্যিই জানে তাদের বিষয় বলার সময় আমি রহব ও ব্যাবিলনের কথা বলব, আর ঐ যে ফিলিস্তীন, টায়ার ও ইথিওপিয়া, তাদের কথাও বলব, ‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ” 87:5 আর সিয়োনের ব্যাপারে বলা হবে, “বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে; আল্লাহ্‌তা’লা নিজেই সিয়োনকে তুলে ধরবেন।” 87:6 মাবুদ জাতির তালিকা করার সময় এই কথা বলবেন, “এ সিয়োনে জন্মেছে।” [সেলা] 87:7 যারা গাইবে ও যারা নাচবে তারা বলবে, “আমার সব আনন্দের ঝর্ণা তোমারই মধ্যে রয়েছে।”