Library · bn

Psalms 93

93:1 মাবুদই বাদশাহ্‌; তিনি মহিমার রাজপোশাক পরেছেন, তিনি শক্তিতে কোমর বেঁধেছেন; দুনিয়া অটলভাবে স্থাপিত হয়েছে, তা কখনও নড়বে না। 93:2 প্রথম থেকেই তোমার সিংহাসন অটল; তুমি চিরকাল আছ। 93:3 হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে, সেই পানি গর্জন করছে; ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে। 93:4 বন্যার পানির গর্জনের চেয়ে, সাগরের আছড়ে পড়া ঢেউয়ের চেয়ে মাবুদ শক্তিমান, যিনি উপরে আছেন। 93:5 তোমার সব কালাম নির্ভরযোগ্য; হে মাবুদ, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।