Library · bn

Proverbs 29

29:1 অনেক বার সংশোধনের কথা শুনেও যে লোক ঘাড় শক্ত করে রাখে সে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে; সে আর উঠতে পারবে না। 29:2 আল্লাহ্‌ভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্‌রায়। 29:3 যে লোক জ্ঞান ভালবাসে সে তার পিতাকে আনন্দ দেয়, কিন্তু যে বেশ্যাদের সংগে থাকে সে তার ধন নষ্ট করে। 29:4 ন্যায়বিচারের দ্বারা বাদশাহ্‌ দেশকে স্থির রাখেন, কিন্তু যে ঘুষ খেতে ভালবাসে সে দেশকে ধ্বংস করে ফেলে। 29:5 যে লোক প্রতিবেশীকে খোশামোদ করে সে নিজের পায়ের নীচে জাল পাতে। 29:6 দুষ্ট লোক নিজের গুনাহের দ্বারা ফাঁদে পড়ে, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক আনন্দিত হয় ও গজল করে। 29:7 গরীবদের প্রতি যেন ন্যায়বিচার করা হয় সেদিকে আল্লাহ্‌ভক্ত লোকদের চোখ আছে, কিন্তু দুষ্টেরা এই সব কিছুই বোঝে না। 29:8 ঠাট্টা-বিদ্রূপকারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়, কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে। 29:9 বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করে তবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে, আর তাতে কোন মীমাংসা হবে না। 29:10 যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করে এবং সৎ লোককে হত্যা করবার চেষ্টা করে। 29:11 বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে, কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে। 29:12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট। 29:13 গরীব ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান্ত মাবুদ তাদের দু’জনকেই জীবন দিয়েছেন। 29:14 যে বাদশাহ্‌ সততার সংগে গরীবদের বিচার করেন তাঁর সিংহাসন সব সময় স্থির থাকে। 29:15 সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে, কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়। 29:16 দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে গুনাহের বৃদ্ধি হয়, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়। 29:17 তোমার ছেলেকে শাসন কর, তাতে সে তোমাকে শান্তিতে রাখবে আর তোমার প্রাণে আনন্দ দেবে। 29:18 যেখানে নবীদের মধ্য দিয়ে আল্লাহ্‌ তাঁর সত্য প্রকাশ করেন না সেখানকার লোকেরা উ"ছৃঙ্খল হয়; কিন্তু ধন্য সেই লোক যে মাবুদের শরীয়ত মেনে চলে। 29:19 কেবল কথার দ্বারা গোলামকে সংশোধন করা যায় না; সে বুঝলেও তা মানবে না। 29:20 তুমি কি এমন লোককে দেখেছ যে তাড়াতাড়ি করে কথা বলতে যায়? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে। 29:21 ছেলেবেলা থেকে যদি কোন গোলামকে আশ্‌কারা দেওয়া হয়, শেষে তাকে দমন করা যায় না। 29:22 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজী লোক অনেক গুনাহ্‌ করে। 29:23 অহংকার মানুষকে নীচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়। 29:24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু; তাকে কসমনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না। 29:25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদে থাকে। 29:26 বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়, কিন্তু মাবুদের কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়। 29:27 আল্লাহ্‌ভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে, আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে।