Job 33
33:1 “যাহোক, ইয়োব, এবার আমার কথা শুনুন; আমি যা বলব তাতে মন দিন।
33:2 আমি মুখ খুলতে যাŽিছ; আমার কথা আমার জিভের আগায় এসেছে।
33:3 আমার কথা খাঁটি অন্তর থেকে আসছে; আমি যা জানি তা আমার মুখ সরলভাবে বলবে।
33:4 ঈশ্বরের আত্মা আমাকে তৈরী করেছেন; সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পাŽিছ।
33:5 আপনি যদি পারেন তবে আমাকে উত্তর দিন; নিজের কথা গুছিয়ে নিয়ে আমার মুখোমুখি হন।
33:6 ঈশ্বরের সামনে আমি ও আপনি সমান; আমাকেও মাটি দিয়ে তৈরী করা হয়েছে।
33:7 আমাকে যেন আপনি ভয় না পান, কিম্বা আমার কথার চাপ যেন আপনার উপর ভারী না হয়।
33:8 “তবে আপনি আমার সামনেই কথা বলেছেন; আপনি যা বলেছেন ঠিক তা-ই আমি শুনেছি;
33:9 আপনি বলেছেন, ‘আমি শুচি, আমার কোন পাপ নেই; আমি খাঁটি, আমার কোন দোষ নেই।
33:10 তবুও ঈশ্বর আমার দোষ খুঁজে বেড়াŽেছন; তিনি আমাকে তাঁর শত্র€ মনে করছেন।
33:11 তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন; আমার সমস পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’
33:12 “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়, কারণ মানুষের চেয়ে ঈশ্বর মহান।
33:13 কেন আপনি তাঁকে এই নালিশ জানাŽেছন যে, মানুষের কোন কথার উত্তর তিনি দেন না?
33:14 আসলে ঈশ্বর নানাভাবে কথা বলেন যদিও মানুষ তা বুঝতে পারে না।
33:15 স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়,
33:16 তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান,
33:17 যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে।
33:18 তিনি এইভাবে ধ্বংসস্থান থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।
33:19 মানুষ রোগের দরুন যনণা পেয়ে শাসি পায়; তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়।
33:20 এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে, সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে।
33:21 তার দেহের মাংস একেবারে ক্ষয় হয়ে যায়; তখন মাংসে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।
33:22 তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়, তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়।
33:23 “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন, হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেন যিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক,
33:24 তবে তিনি তার প্রতি দয়ালু হয়ে বলুন, ‘মৃতস্থানে নেমে যাওয়া থেকে তাকে রেহাই দাও; আমি তাঁর জন্য মুক্তির মূল্য পেয়েছি।’
33:25 তাহলে তার দেহ আবার যুবকের মত হবে; সে আবার যৌবন ফিরে পাবে।
33:26 সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর তিনি তাকে দয়া করবেন; সে ঈশ্বরের মুখ দেখে আনন্দে চেঁচিয়ে উঠবে; ঈশ্বর তাকে তার নির্দোষ অবস্থায় ফিরিয়ে আনবেন।
33:27 সে তখন মানুষের কাছে এসে বলবে, ‘আমি পাপ করেছিলাম এবং যা ঠিক তার উল্টা করেছিলাম, কিন্তু আমার পাওনা শাসি আমি পাই নি।
33:28 মৃতস্থানে নেমে যাওয়ার হাত থেকে তিনি আমার প্রাণ মুক্ত করেছেন; আমি আলো দেখতে পাŽিছ।’
33:29 “ঈশ্বর মানুষের জন্য বার বার ঐ সব করেন,
33:30 যেন তার প্রাণ মৃতস্থানে যাওয়া থেকে ফেরে আর তার উপরে জীবনের আলো পড়ে।
33:31 “ইয়োব, আপনি মন দিয়ে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি কথা বলি।
33:32 যদি আপনার কিছু বলবার থাকে তবে আমাকে বলুন; আপনি বলুন, কারণ আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।
33:33 যদি কিছু বলবার না থাকে, তবে আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি আপনাকে জ্ঞান শিক্ষা দেব।”