Library · bn

Psalms 123

123:1 তুমি স্বর্গের সিংহাসনে আছ; আমি তোমার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি। 123:2 মনিবের হাতের দিকে যেমন দাসদের চোখ থাকে আর দাসীদের চোখ থাকে মনিবের স্ত্রীর হাতের দিকে, তেমনি আমাদের চোখ থাকবে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে, যতদিন না তিনি আমাদের দয়া করেন। 123:3 আমাদের উপর দয়া কর, হে সদাপ্রভু, আমাদের উপর দয়া কর, কারণ লোকদের ঘৃণা আমাদের মাথার তালু পর্যন্ত গিয়ে উঠেছে। 123:4 আরামে থাকা লোকদের বিদ্রূপ আর অহংকারীদের ঘৃণা আমাদের তালু পর্যন্ত গিয়ে উঠেছে।