Library · bn

Psalms 133

133:1 আমার জাতি ভাইয়েরা যখন এক মন নিয়ে একসংগে বাস করে তখন তা কত ভাল ও কত সুন্দর লাগে! 133:2 তা যেন মাথায় ঢেলে দেওয়া দামী তেল যা ঝরে পড়ে হারোণের দাড়ি বেয়ে, বেয়ে পড়ে তার পোশাকের গলার উপর। 133:3 মনে হয় তা যেন হর্মোণ পাহাড়ে পড়া শিশির যা ঝরে পড়ে সিয়োন পাহাড়ে; কারণ সদাপ্রভু সেখানে আশীর্বাদ করেছেন, আর সেই আশীর্বাদ হল চিরকালের জীবন।