Library · bn

Psalms 134

134:1 হে সদাপ্রভুর সেবাকারীরা, যারা সদাপ্রভুর ঘরে রাতের বেলা সেবা-কাজ করে থাক, তোমরা সবাই সদাপ্রভুর গৌরব কর। 134:2 পবিত্র স্থানের দিকে হাত তুলে তোমরা সদাপ্রভুর গৌরব কর। 134:3 আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন।