Psalms 46
46:1 ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন।
46:2 যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা]
46:4 একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন।
46:5 ঈশ্বর সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে; দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।
46:6 জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে; তিনি গর্জন করে ওঠেন, পৃথিবী গলে যায়।
46:7 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সংগে আছেন; যাকোবের ঈশ্বরই আমাদের দুর্গ। [সেলা]
46:8 এস, সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখ- তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন,
46:9 তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাংগেন, তিনি বর্শা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান।
46:10 সদাপ্রভু বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী।”
46:11 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সংগে আছেন; যাকোবের ঈশ্বরই আমাদের দুর্গ। [সেলা]